মোঃমোস্তাফিজুর রহমান পীরগঞ্জ (ঠাকুরগাঁও)সংবাদ দাতা: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । অল্প সময়ে,স্বল্প খরচে , সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার সকাল দশটায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত কর্মশালা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার । গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহোযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার । উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোছা: অগ্নি শিখার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা গ্রাম আদালত সমন্বয়কারী রুবি আক্তার,থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনোয়ার হোসেন , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাকিবুল হাসান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতআরা ইয়াসমিন, গুড নেইবারস এনজিও ম্যানেজার বিধান মণ্ডল, সিডিএ ইউনিট ব্যবস্থাপক মমতা ঘোষ, ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট অফিসার মিলন ইসলাম, ব্রাক প্রগতি ব্যবস্থাপক আনারুল ইসলাম, দীপশিখা ম্যানেজার সিম্পল চন্দ্র ও পীরগঞ্জ রিপোর্টার্স ক্লাব- ঠাকুরগাঁও সভাপতি এ এইচ লিটন , উপজেলা প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন , পীরগঞ্জ প্রেসক্লাব সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ। কর্মশালায় তুলে ধরে বলেন গ্রাম আদালত কার্যকর ও জনমুখি করতে হবে । স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও সহজ পদ্ধতির মাধ্যমে উচ্চ আদালতের ওপর চাপ কমাতে সহজ লভ্য পদ্ধতির মধ্যে দিয়ে এসব করানো সম্ভব । এরই ফলস্রুতিতে গ্রাম আদালতের কার্যক্রমকে সাধারণ মানুষের দৌড় গড়ায় পৌঁছে দিতে হবে। সাধারণত মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক প্রচারণা, কার্যকরি ভুমিকা সহ গ্রহণযোগ্য করার আহবান জানানো হয় । কর্মশালায় সরকারি কর্মকর্তা , গণমাধ্যম কর্মী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।