মানিকগঞ্জের সিংগাইরে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুক্তিযুদ্ধের চেতনা টিভি
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসেরচর এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ।
মঙ্গলবার (০২ জুন ২০২৬) দুপুর প্রায় ২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. সুমনুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আল-আমিন (২৪), পিতা: মৃত মোহাম্মদ আলী, গ্রাম: খাসেরচর, থানা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।
অভিযানকালে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *