ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাঙচুরে

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

ব্রাহ্মণবাড়িয়ার ১০৪ পাওয়ার হাউজ রোড এলাকায় যমুনা টেলিভিশনের সাংবাদিক মোঃ আল আমিন মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) তার বাড়িতে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।ভুক্তভোগী সাংবাদিক মোঃ আল আমিন মিয়া জানান, এর আগে গত ২৮ এপ্রিল তার ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিনি আহত হন এবং তার হাতে চারটি সেলাই দিতে হয়। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি পাওয়ার পর একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।ভুক্তভোগীর অভিযোগ, পূর্বের হামলা ও হুমকির ধারাবাহিকতাতেই পরিকল্পিতভাবে রোববার তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র নষ্ট করে ফেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *