মানিকগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানগাঁজাসহ দুইজন আটক, ৩ মাস করে কারাদণ্ড

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।শনিবার (২৩ মে ২০২৬) মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ও বান্দুটিয়া এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২টি পৃথক মামলায় ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মানিক হোসেন (৪০), পিতা মৃত আব্দুল কাদের। তার স্থায়ী ঠিকানা পাবনা জেলার চাটমোহর রেল বাজার এলাকায় হলেও বর্তমানে তিনি মানিকগঞ্জের বেউথা এলাকায় বসবাস করতেন।অপরজন আমানুর রহমান জীম (২২), পিতা মৃত মফিজুর রহমান, গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া এলাকায়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *