আত্রাই,প্রতিনিধি :
বাংলাদেশে তৈরি পোশাকের পর চামড়া হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। দেশের এই সম্ভাবনাময় চামড়া খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও বৈশ্বিক মানসম্পন্ন করতে সরকার নানা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে এক বিশেষ সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে “সঠিকভাবে কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো ও লবণ দিয়ে সংরক্ষণ” বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা এই প্রতিপাদ্য ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা’—কে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান আলোচক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি এবং কোরবানির পরপরই কীভাবে দ্রুত ও বৈজ্ঞানিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।বক্তারা উল্লেখ করেন, অসচেতনতা ও সঠিক নিয়মের অভাবে প্রতি বছর কোরবানির ঈদে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি। মাঠ পর্যায়ে কসাই ও সাধারণ মানুষকে সঠিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে এই অপচয় শূন্যে নামিয়ে আনা সম্ভব।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় ইমাম, ওলামা মাশায়েখ, দায়িত্বপ্রাপ্ত কসাই, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও নির্দেশিকা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে পারেন।য়চামড়া খাতের এই জাতীয় সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।