জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করে ।বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজুরা এলাকার সঞ্জয় দাস ও সেন্টু সরকার এবং বাহুবল উপজেলার খিলবামৈ এলাকার মানিক।পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।