মানিকগঞ্জ সাবিস মিলনায়তনে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

“গুরুকে জানাই প্রণাম” প্রতিপাদ্যে ওস্তাদ বিনয়ভূষণ কালীপদ ভৌমিক এবং ওস্তাদ পীযুষ কান্তি রায়ের স্মরণে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা।শুক্রবার (১৫ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী সাবিস মিলনায়তনে তবলাতীর্থের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) ও শাস্ত্রীয় সংগীত অনুরাগীবৃন্দ। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা ও সহযোগিতায় ছিলেন শ্যামল কর্মকার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী অমিতোষ বসু, পারভিন আক্তার, দুলাল চন্দ্র দাস, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারত থেকে আগত অল ইন্ডিয়া বেতারের বিশিষ্ট কণ্ঠশিল্পী অমিতেশ বসু, সমীর আচার্যী, এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল হোসেন সিকদার, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, অধ্যাপক ও সাংবাদিক সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।শেষপর্বে শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *