মুবিনুল হুদা চৌধুরী সোহাইল.
বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।বঙ্গবন্ধুর সহচর হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গন, মুক্তিযুদ্ধের চেতনা ও জনমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অবদান স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি সেক্টর-১-এর অধীন সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন আপসহীন ও সাহসী কণ্ঠস্বর।চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক এই সংসদ সদস্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন।রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০২৪ সালের ২৭ অক্টোবর থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১০ মাস কারাগারে ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৪ আগস্ট তিনি জামিনে মুক্ত হলেও আর সুস্থ হননি।