ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। (২ মে ) সকাল সাড়ে ৭টা থেকে ৮টা ১০ মিনিটের মধ্যে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ইলেকট্রনিক্স শোরুমের সামনে থেকে মোঃ এবাদুল হক (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত এবাদুল হক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক সোহরাব হোসেন চৌধুরী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।