মোঃগোলজার হোসেন হীরা,বিশেষ প্রতিনিধি. শ্রদ্ধেয় গুরুজন পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা কোবাদ হোসেন সুবেদার অবসরপ্রাপ্ত বিজিবি গত ২৯। ৪। ২০০৩ ইংরেজি এই দুনিয়া থেকে চির বিদায় মত ওপারে পাড়ি জমান সাবেক ইপি আর চাকুরীর অবস্থায় ১৯৭১ সনে দেশে যুদ্ধ সংগঠিত হয়।সেই সময় তিনি জীবন বাজি রেখে দীর্ঘ ৯ মাস রণক্ষেত্রে যুদ্ধ করে এই দেশকে লাল সবুজের পতাকা একটি মানচিত্র এনে দেন। পরবর্তীতে বিডি আর চাকরি আবার শুরু করেন। তাহার সততা দূরদর্শিতা ও মানব সেবায় অটল ছিলেন। তিনি সবসময় মানুষের সেবায় কাজে ব্যস্ত ছিলেন। তিনি মৃত্যুর সময় একজন স্ত্রী, পাঁচজন পুত্র সন্তান, চার কন্যা কর্মজীবনের সহকর্মী, আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব রেখে যান। মহান আল্লাহ পাক যেন জাতির শ্রেষ্ঠ সন্তান কে সর্বোচ্চ মর্যাদা দান করেন।