গ্যাসের দামে ‘গোপন খেলা’! হঠাৎ অভিযানে ধরা পড়ল অস্বাভাবিক মূল্যবৃদ্ধির রহস্য

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হঠাৎ এক অভিযানে উন্মোচিত হয়েছে এলপিজি গ্যাসের দামে ‘অস্বাভাবিক’ বাড়তি আদায়ের চিত্র। ক্রেতাদের অজান্তেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে জরিমানার মুখে পড়েছে একটি খুচরা প্রতিষ্ঠান।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১৯৪০ টাকা হলেও তা ২০০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।এ ঘটনায় ‘রাফি ইলেকট্রনিক্স’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই গ্যাসের দাম নিয়ে অসন্তোষ থাকলেও এমন অভিযানের ফলে বাজারে স্বচ্ছতা ফিরবে বলে তারা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *