শেখ মনিরুজ্জামান লিটন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি.
১২/০৪/২৬/স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রলীগ নেতা ঢাবি জহিরুল হলের সাবেক সভাপ্রতি।সাবেক কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এবং বেতকা আওয়ামী লীগের অভিভাবক ,টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের কৃতি সন্তান “তারিক আল হাসান ” ওরফে লিউ শিকদার ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। ইন্না লিল্লাহি….. রাজেউন। লিউ শিকদার বেতকা চৌরাস্তায় নির্মাণাধীন বহুতল বিশিষ্ট “শিকদার শপিং মল” নামে নিজ মার্কেট টি সম্পূর্ণ করে যেতে পারলেন না।প্রিয় ভাইয়ের অসময়ে চলে যাওয়ায় টংগীবাড়ী ও মুন্সীগঞ্জ বাসী শোকাহত। তিনি অর্থবৃত্তের মালিক হয়েও সাদা মাটা জীবন যাপন করছেন। সকলের সাথে ভালো সম্পর্ক ছিলো। তার জন্য শোকে শোকাবহ বেতকার মানুষ।তিনি মৃত্যু কালে স্তী সন্তাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে চিরবিদায় নিলেন। মুন্সীগঞ্জ বাসী তার রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার যানাজা আজ সকালে অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ তায়ালা যেন লিউ শিকদারকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।