সমাজ বাঁচাতে মাদকের বিরুদ্ধে একতাবদ্ধ ঘাটুরা গ্রামবাসী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা পশ্চিমপাড়া এলাকায় ব্যতিক্রমী এক উদ্যোগে সরব হয়ে ওঠে পুরো এলাকা। মুরুব্বী ও যুবসমাজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতামূলক সভা, যেখানে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, এটি একটি সমাজকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষায় এখনই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন তারা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য মুরুব্বীরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন। সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মহান আল্লাহর নিকট সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করার জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *