মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কোটালীপাড়া টুঙ্গিপাড়া ৩ আসনের সংসদ সদস্যের দেওয়া ক্লাব ঘর ভেঙ্গে দিলেন মাদক সেবীরা ।
,,,,,,স্টাফ রিপোর্টার মোঃ চানমিয়া সিকদার।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ঘাগর কান্দা গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বাস্তব পদক্ষেপ গ্রহণ করায় অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য কোটালীপাড়া টুঙ্গিপাড়া ৩ থেকে নির্বাচিত জনাব এস এম জিলানী কর্তৃক দেওয়া ক্লাব ঘর কুপিয়ে ভাঙচুর করলেন মাদক কারবারিরা ও তাদের মদদকারীরা ।
গত ১/৬/২৬ ইংরেজি তারিখে সন্ধ্যা সাতটার সময় দুজন মাদক কারবারি কে এলোমেলো ঘুরতে দেখায় ঘাগরকান্দা গ্রামের স্থানীয় জনগণের মধ্যে এক ধরনের সন্দেহের সৃষ্টি হয়। সেই সন্দেহের জেরে তাদেরকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা স্বীকার করে তারা ব্যাটারি চুরি করে বিভিন্ন এলাকা থেকে এবং ওই ব্যাটারি বিক্রয় করা টাকা দিয়ে মাদকের ব্যবসা ও সেবন করে ।
ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও মাদকবিরোধী ক্লাবের সভাপতি খলিল গাজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাৎক্ষণিক কোটালীপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন ।কোটালীপাড়া থানার দুজন পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘাগরকান্দা বাজারে ছুটে এসে উক্ত মাদক কারবারি সেবনকারী এবং ব্যাটারি চোর ব্যক্তি দয় কে গভীরভাবে জিজ্ঞাসা করেন এক পর্যায়ে তারা ব্যাটারি চুরি করেছেন এই মর্মে পুলিশের সামনে স্বীকারোক্তি প্রদান করেন ।
উক্ত ঘটনায় চোর চক্রের পক্ষ থেকে তার গ্রামের আনোয়ার মিয়ার নেতৃত্বে রুবেল শেখের নেতৃত্বে সন্ধ্যা ৭:৪৫ এর দিকে তাদের জোরপূর্বক ছাড়িয়ে নিতে দুই তিনশো উশৃংখল জনতাকে সাথে নিয়ে মাননীয় সংসদ সদস্যের দেওয়া মাদকবিরোধী ক্লাব ঘর আলোর পথকে দেশীয় লাঠি সোটা রামদা চাইনিজ কুড়াল নিয়ে হামলা করে একপর্যায়ে ক্লাব ঘর কুপিয়ে ভাঙচুর করে । এ সময় হামলাকারীরা ব্যাপক ভাংচুর চালায় ও লুটতরাজ করে । ক্লাব ঘরে থাকা এলইডি টেলিভিশন ৫০ থেকে ৬০ কান চেয়ার এবং ক্লাব ঘরের পাশের দোকানে স্টিলের লকার ভেঙে টাকা পয়সা ছিনিয়ে নেয় হামলাকারীরা ।
শুধু তাই নয় দোকানের পাশে বসতবাড়িতে ও হামলা চালায় হামলাকারিরা সেখানে মাজেদা বেগম (৪০) হামলাকারীদের হাতে মারপিটের শিকার হন । মাজেদা বেগমের মেয়ে সোনিয়া আখতার(১৬) কে মারপিট করেন স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটপাট করেন হামলাকারীরা । এই ঘটনার পর থেকে অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনা টিভির ক্যামেরা কোটালীপাড়া সদর থানার অফিসার ইনচার্জের কাছে এই ঘটনার বিষয়বস্তু জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং মাদক কারবারি ব্যাটারি চোর চক্রের হামলায় আহত ব্যক্তিদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এবং ওই মামলায় আসামিপক্ষের পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান । স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের তথ্যের ভিত্তিতে জানা যায় এ হামলায় গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আরিফুল গাজীকে উন্নত চিকিৎসার জন্য কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হয় ।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলনামূলক ক্লাব আলোর পথের সভাপতি খলিল গাজী বলেন এই ক্লাবের দিকনির্দেশনা দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য এস এম জিলানী এস এম জিলানির অঙ্গীকার কোটালীপাড়া টুঙ্গিপাড়ায় কোন প্রকারের মাদক চলবে না সেই দিকনির্দেশনায় আলোর পথ ক্লাব চলমান থাকবে ক্লাব সভাপতি খলিল গাজী এমনটাই মন্তব্য পেশ করেন পরিশেষে তিনি বলেন মাননীয় সংসদ সদস্যের সু দিক নির্দেশনায় কোটালীপাড়া টুঙ্গিপাড়ায় সকল মাদককে জিরো টলারেন্স নীতিতে আলোর পথ ক্লাবটি শত জাগ্রত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *