টঙ্গীর এরশাদ নগরে সন্ত্রাসী হামলা: দ্বীন ইসলাম নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে নির্মম নির্যাতন

শেখ মফিজুর রহমান,স্টাফ রিপোর্টার.

১১/০৪/২৬ তারিখে গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। স্থানীয়ভাবে পরিচিত “নয়ন বাহিনী”-র সদস্যরা হোসেন মার্কেট সংলগ্ন মোক্তার বাড়ি এলাকা থেকে দ্বীন ইসলাম নামের এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপহরণের পর তাকে দত্তপাড়া দিঘীরপাড় এলাকায় নিয়ে গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে, যা দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে (ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন) স্থানান্তর করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ:এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এই বাহিনী। প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দাবি উঠেছে:*ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার*সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর অভিযান*এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করাআরো দাবি করে বলেন এ ধরনের নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং পুরো সমাজের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দেয়। দ্রুত আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *