বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্ধকার ফাঁদ— অবশেষে র‍্যাবের জালে ধরা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ভালোবাসা আর বিয়ের প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে ছিল ভয়ংকর এক ফাঁদ—দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লো সেই অভিযুক্ত।র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণ মামলার পলাতক আসামি রাসেল মিয়াকে। শনিবার (১১ এপ্রিল ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।র‍্যাব জানায়, ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয় চিকিৎসার সূত্র ধরে। সেই পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্কের সুযোগ নেয় অভিযুক্ত। অভিযোগ রয়েছে, পরে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।ঘটনার পর ভুক্তভোগী রাজধানীর একটি থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও গোয়েন্দা নজরদারি জোরদার করে অবশেষে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব।অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *