মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে মানিকগঞ্জের মুন্নু সিটি এলাকায় গাছের চারা রোপণ করা হয়েছে।আজ ১লা এপ্রিল ২০২৬ ইং বুধবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাপুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমনির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলমঅতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.মহরম আলীমানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসাধারণ সম্পাদক শাহানুর ইসলাম বক্তব্যে যা বলা হয়: জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,“জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সুযোগ থাকলে সকলেরই গাছ লাগানো উচিত।” পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন,“গাছের উপকারিতা শুধু পরিবেশগত নয়, ধর্মীয় দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।”নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম জানান,মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে এবং এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে, যাতে ভবিষ্যতে মহাসড়কটি একটি সবুজ করিডোরে পরিণত হয়। সবাই মিলে গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি।