জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার(২৮ মার্চ )রাত আনুমানিক ০২ টা ৪০ মিনিটে আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।পুলিশ জানায়, উপজেলার ২নং ধরখার ইউনিয়নের ধরখার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন একটি বাগানে ১১-১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।গ্রেফতারকৃতদের কাছ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে রয়েছে বিভিন্ন আকারের রাম দা, ছুরি, একটি লোহার রড এবং একটি পুরাতন মোবাইল ফোন। জব্দকৃত আলামতগুলো উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ করেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রাসেলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাসেল (৩১), মোঃ জাবেদ খাদেম (২৭) ও মোঃ অলিউল্লাহ ভূইয়া ওরফে বাবু (২২)। তারা সবাই আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।