বীর মুক্তিযোদ্ধার সন্তান বাবু মিন্টু কুমার বড়ুয়া অসুস্থ—সবার দোয়া কামনা

মোঃগোলজার হোসেন হীরা,বিশেষ প্রতিনিধি.

বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, কবি সাহিত্যিক ও সমাজসেবক বাবু মিন্টু কুমার বড়ুয়া বর্তমানে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আকস্মিক অসুস্থতার খবরে সহযোদ্ধা, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।দেশপ্রেম, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একজন সংগঠক হিসেবে তাঁর নিষ্ঠা, সততা ও ত্যাগ সকলের কাছে অনুকরণীয়। তাঁর এই অসুস্থতা শুধু পরিবারের জন্য নয়, বরং পুরো সংগঠনের জন্য এক দুঃখজনক মুহূর্ত।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ কামনা করা হচ্ছে। তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন—এই কঠিন সময়ে যেন সবাই তাঁর জন্য প্রার্থনা করেন।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের দোয়া ও ভালোবাসায় তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং দেশের কল্যাণে তাঁর অবদান অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *