এস সরকার, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি.
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে টাপুরচর আবাসনে বসবাসকারী হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ করেন । সমাজসেবক এমদাদুল হক চেয়ারম্যান মেঘবাড়ী হাউজিং রংপুর । লাচ্ছা সেমাই ও চিনি বিতরণের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এমদাদুল হক ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি গ্রামের বাসিন্দার। তার স্বপ্ন সমাজের দুস্থ ও অসহায় মানুষের মুখে একটু হাঁসি ফোঁটানো ।