জাতীয় প্রেসক্লাব ঢাকাতে বিএমএসএফ এর উদ্যোগে বার্ষিক কর্ম পরিকল্পনা সভা দোয়া ও ইফতার

মোঃগোলজার হোসেন হিরা,বিশেষ প্রতিনিধি.

জাতীয় প্রেসক্লাব-এ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে বার্ষিক কর্মপরিকল্পনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, অতীতের কোনো সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি। এবারের সরকার গণমানুষের রক্তের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে। আশা করি, এই সরকার সাংবাদিকবান্ধব সরকার হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন পাস করবে।তিনি আরও বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল সারাদেশের সকল জেলা ও উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।সভা থেকে সাংবাদিক নেতারা মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানির শিকার কারাবন্দী সাংবাদিকদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তির দাবি জানান।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন।ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ১৮৪টি দেশ ভ্রমণকারী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া খাতুন, ডেইলি প্রেজেন্ট টাইমস-এর সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাংগঠনিক সচিব আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে মনজুর হোসেন এবং সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট খায়ের উদ্দীন শিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈশা, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, এনপিএস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইমিগ্রেশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সজীব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহেমদ এবং বিএমএসএফ-এর উপ-প্রচার সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *