কমল হোসেন, আএাই উপজেলা প্রতিনিধি:
আএাই উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আয়োজিত ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। কোর্স শেষে শুক্রবার সকাল ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আএাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসিরুদ্দিন। তাঁর উপস্থিতিতে বেকার যুবক ও যুব নারীদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফ হোসেন।এ সময় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সরকারি দিকনির্দেশনা অনুসরণ করে কীভাবে যুবসমাজের মধ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী তরুণ-তরুণীদের উৎসাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।বক্তারা বলেন, যুবগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।