মোঃফজলুল হক নয়ন.
ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের চিথলিয়া গ্রামের অসহায় ও অসুস্থ আমিরুল ও জেসমিন দম্পতির স্বপ্নের ঘর উদ্বোধন করা হয়েছে। মানবিক মানুষদের সার্বিক সহযোগিতায় নির্মিত এই ঘর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুধবার ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায়, তাকওয়া অসহায় সেবা সংস্থার বাস্তবায়নে।উদ্বোধনের মাধ্যমে ঘরটি উপকারভোগী দম্পতির কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইও বেগম শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না, তাকওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, সদস্য আব্দুল্লাহ, রুবেল, আল-আমিন, এবং বৈষম্য আন্দোলনে শহীদ সাইফুলের ছোট ভাই হাফিজুর রহমান প্রমুখ।