কমল হোসেন, আত্রাই উপজেলা প্রতিনিধি: আত্রাই উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ৫১ নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর, জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে মতবিনিময় করেন।সভাপতিত্ব করেন জনাব শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই, নওগাঁ।আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ তসলিম উদ্দিনসহ আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।