শেখ মফিজুর রহমান, স্টাফ রিপোর্টার.
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পুকুর থেকে নাম-পরিচয়হীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২৫–৩০ বছর ধারণা করা হচ্ছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার ফল— তা তদন্তের পর জানা যাবে।ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে।