মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ভোলায় রাজপথে নামলেন বীর মুক্তিযোদ্ধারা

শেখ মফিজুর রহমান,স্টাফ রিপোর্টার.

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালের দিকে শহরের প্রধান সড়কগুলোতে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা জাতীয় ও সংগঠনের লাল পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ট্রাক ও পিকআপভ্যানে করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতার মূল আদর্শ ছিল একটি অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। কিন্তু সময়ের ব্যবধানে সেই আদর্শ থেকে দেশ অনেকটাই বিচ্যুত হয়েছে। তারা অভিযোগ করেন, স্বৈরাচারী মানসিকতা ও দমন-পীড়নের কারণে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সব অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *