বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘ থ্রি-ইভেন্টস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ঝমকালো ফাইনাল সম্পন্ন

তোফায়েল আহমদ,বিয়ানীবাজার থানা প্রতিনিধি.

গোলাবশাহ যুব সংঘ থ্রি-ইভেন্টস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উপজেলা চ্যাম্পিয়ন হাসান-ফাহিম জুটি পুরস্কার গ্রহণ করেছে।বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘ থ্রি-ইভেন্টস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ঝমকালো ফাইনাল সম্পন্ন হয়েছে। প্রায় ৫ বছর পর উপজেলা পর্যায়ে এত বিশাল টুর্নামেন্টের আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় গোলাবশাহ যুব সংঘকে ধন্যবাদ জানাচ্ছেন উপজেলার ক্রীড়ামোদিবৃন্দ।শুক্রবার রাতে পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে উন্মুক্ত বিভাগে পাতন ফুটবল একাডেমি-ইউকে, উপজেলা পর্যায়ে হাসান-ফাহিম জুটি এবং স্টুডেন্ট পর্যায়ে আশরাফ-তাওসিফ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন প্রাইজমানি (৩০ হাজার টাকা) প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর আব্দুল মালিক। রানার্স-আপ কেটিসি বিয়ানীবাজারকে প্রাইজমানি (নগদ ২০ হাজার টাকা) প্রদান করেন ফ্রান্স প্রবাসী আজমল হোসেন। উপজেলা চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি (নগদ ১৫ হাজার টাকা) প্রদান করেন এডভোকেট আবুল কাশেম। রানার্স-আপ রাহাত জুটিকে প্রাইজমানি (নগদ ১০ হাজার টাকা) প্রদান করেন কানাডা প্রবাসী হাজী আসাদ উদ্দিন। স্টুডেন্ট পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে (নগদ ১৩ হাজার টাকা) প্রদান করেন অস্ট্রেলিয়া প্রবাসী মাজহারুল ইসলাম মুরাদ।টুর্নামেন্টের উন্মুক্ত পর্যায়ে ১৬টি, উপজেলা পর্যায়ে ৩২টি এবং স্টুডেন্ট পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোলাবশাহ যুব সংঘের সভাপতি ছালেখ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:সিলেট-৬ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ ফখরুল ইসলামজাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আবদুন নুরটুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক এডভোকেট আবুল কাশেমসাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় সেলিম খানযুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেনবিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলামযুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদযুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা বাদলব্যবসায়ী মাহমুদ সামি কামালপ্রবাসী মাহমুদুর রহমানপ্রবাসী সাইদুজ্জামান অপুগোলাবশাহ যুব সংঘের গভর্নিং বডির সদস্য মারুফ আহমদ, আজমল হোসেন, উজ্জ্বল আহমদসহ-সভাপতি আরাফাত হোসেন, সাব্বির আহমদ, জাকারিয়া হোসেনসাংগঠনিক সম্পাদক মাকসুদ মনি ও মিজানুর রহমানক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ হাসান ও জুবের আহমদশ্রম সম্পাদক জহির উদ্দিন ও খায়রুল ইসলামসাংস্কৃতিক সম্পাদক আমজাদ বিন হাসানদপ্তর সম্পাদক লুৎফুর রহমানপ্রচার সম্পাদক সাফি আহমদস্বাস্থ্য সম্পাদক শাহজাহান আহমদকৃষি বিষয়ক সম্পাদক চেরাগ আলীসদস্য সিদ্দিকুর রহমান, আরিফ উদ্দিন, তোফায়েল আহমদ প্রমুখ।গোলাবশাহ যুব সংঘ থ্রি-ইভেন্টস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল করতে যুক্তরাষ্ট্র প্রবাসী ও গোলাবশাহ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রবাসী সাব্বির আহমদ বকশী, গভর্নিং বডির সদস্য শাহজাহান সিদ্দি, যুক্তরাষ্ট্র প্রবাসী আখতার হোসেন খান জাহেদ, যুক্তরাজ্য প্রবাসী মো: এনাম উদ্দিন ও আবু বক্কর, যুক্তরাজ্য প্রবাসী আতিক হোসেন প্রমুখ সহযোগিতা করেছেন।উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হাসান-ফাহিম জুটি এখন বিয়ানীবাজারের চ্যাম্পিয়ান বলে টুর্নামেন্টে ঘোষণা করা হয়। টুর্নামেন্ট সফল হওয়ায় উন্মুক্ত পর্যায়ের চ্যাম্পিয়ন পাতন ফুটবল একাডেমি এক ফেসবুক বার্তায় গোলাবশাহ যুব সংঘকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *