বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা এবং ৩২ ভাঙা হৃদয়ে রক্তক্ষরণ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ সদর ২ আসনে প্রার্থী হয়েছি বললেন মোঃ শিপন ভূঁইয়া ।
স্টাফ রিপোর্টার মোঃ চানমিয়া শিকদার ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি । গোপালগঞ্জ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মোঃ শিপন ভূঁইয়া দিয়েছেন ইশতেহার মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের কাছে । গত ২৫-১-২৬ রবিবার বিশেষ সাক্ষাতে মোঃ শিপন ভূঁইয়া বলেন গোপালগঞ্জ সদরের সকল ওদের কাছে তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর ২ আসনের আপামর আমজনতার ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান । তিনি দেশি এবং বিদেশি কোম্পানিগুলোকে গোপালগঞ্জে বিভিন্ন ধরনের মিল কলকারখানা প্রতিষ্ঠান প্রতিস্থাপনের মাধ্যমে ব্যাপক পরিসরে গোপালগঞ্জ সদরকে শিল্পাঞ্চল হিসাবে তৈরি করার স্বপ্ন দেখেন এবং এখান থেকেই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাপক জায়গা সৃষ্টি হবে এমনটাই তিনি বলেন । মাদক সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে তিনি সচেষ্ট ভুমিকা রাখবেন বলে বিশেষ সাক্ষাৎকারে বলেন । আইনশৃঙ্খলার উন্নতি এবং অবনতি সম্পর্কে বিশেষ এক প্রশ্ন করলে তিনি বলেন বর্তমান গোপালগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে সহিংসতা বিহীন নির্বাচন হবে বলে তিনি বিশ্বাস করেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এটা অত্যন্ত গ্রহণযোগ্য গোপালগঞ্জবাসীর কাছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন এই বিশেষ সাক্ষাতের মাধ্যমে । আমি ১২ ফেব্রুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে তার ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহবান করেন। তিনি যদি বিজয়ী হতে পারেন শিক্ষা ক্ষেত্রে ব্যাপক গণজাগরণ ঘটাবেন স্বাস্থ্য ক্ষেত্র কে নিয়ে কাজ করবেন বিভিন্ন ধরনের বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্র কর্তৃক জনগণের সকল সঠিক প্রাপ্যতা নিশ্চিত করবেন বলে জানান । কেন্দ্র থেকে কেন্দ্র সহিংসতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন গোপালগঞ্জ বাসি অত্যন্ত ভদ্র বিনয়ী এবং ভ্রাতৃত্ব প্রতিম সেই দৃষ্টিকোণ থেকে গোপালগঞ্জের কোন সহিংসতা হবে না বলে তিনি জানান ।