মোঃ চানমিয়া শিকদার,জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার.
সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। শীতের এই শৈত্যপ্রবাহের তীব্রতা সারাদেশের মতো গোপালগঞ্জেও অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা, ঝিরঝিরে ঠান্ডা বাতাস ও মেঘাচ্ছন্ন আকাশ—সব মিলিয়ে যেন দুর্বিষহ সময় পার করছে গোপালগঞ্জবাসী।বিশেষ সূত্রে জানা যায়, গত রাত বারোটায় গোপালগঞ্জ শহরে শৈত্যপ্রবাহের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈত্যপ্রবাহের কারণে গোপালগঞ্জের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী মানুষজন বিভিন্ন ধরনের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন অনেকে।মধ্যম ও নিম্ন আয়ের মানুষদের জন্য এই শীত আরও কষ্টকর হয়ে উঠেছে। তীব্র শীতের কারণে অনেকেই নিয়মিত কাজ করতে পারছেন না। একদিকে কর্মসংস্থান কমে যাচ্ছে, অন্যদিকে শীতের প্রভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।