স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হলেন সংসদীয় তারক চিহ্নিত আসন ২১৭ গোপালগঞ্জ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ।
,,,,,মোঃ চানমিয়া শিকদার গোপালগঞ্জ প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার,,,,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠিক যেই সময়টিতে গোপালগঞ্জ জেলায় জাতীয় ত্রয়দশ নির্বাচন জমে উঠেছে সেই মুহূর্তে কালো মেঘে জর্জরিত হলেন স্বতন্ত্র প্রার্থী ডঃ গোবিন্দ চন্দ্র প্রামানিক ।
উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন দপ্তর ও স্থানীয়দের তথ্যসূত্র থেকে জানা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোটালীপাড়া টুঙ্গিপাড়া -৩ সংসদীয় ও তারকা চিহ্নিত আসন ২১৭ থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর ২০২৫ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সেই প্রার্থীকে নিজ এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরীত প্রমাণক হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে সেই জায়গায় সেই জায়গায় তিনি সেটি না করে সাধারণ ভোটারদের এক শতাংশ স্বাক্ষর জালের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে এলাকাবাসী বলছেন । বিভিন্ন মিডিয়া ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে এই জল সাক্ষরে সত্যতা পাওয়া যায় । সাদুল্লাপুর ইউনিয়নের টিকরি বাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেনের কাছে প্রশাসনের ব্যক্তিবর্গ তার কথা জিজ্ঞেস করিলে যমুনা সেন বলেন আমি ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামানিক নামে কাউকে চিনি না তাকে কখনো দেখি নাই তার নাম কখনো শুনিনি এমতাবস্থায় যদি কেউ আমার স্বাক্ষর নিয়ে থাকে তাহলে সেটি আইন সঙ্গত ভাবে জাল স্বাক্ষর নিয়েছে বলে তিনি দাবি করেন । এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোবিন্দ চন্দ্র প্রমানিককে জিজ্ঞাসার একপর্যায়ে তিনি বলেন আমার পক্ষে এক শতাংশ সাধারণ জনগণ যে স্বাক্ষর দিয়েছে এটা সত্য তবে জাল সাক্ষরে বিষয় তিনি অস্বীকার করেন । কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন আমি স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষরের বিষয়ে তদন্ত সাপেক্ষে একটি তৈরি করে উপজেলা রিটার্নিং অফিসার বরাবর পাঠিয়েছি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ তিনি গ্রহণ করবেন ।
বিশেষ তথ্যসূত্র থেকে জানা যায় গোপালগঞ্জের নির্বাচনী বাতাস যখন সর্বদিকে বহমান এবং একটি অবাক সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষায় সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের আনন্দ উল্লাস অনুভব করা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কোটালীপাড়া টুঙ্গিপাড়া -৩ যেটা সংসদীয় তারকা চিহ্নিত আসন ২১৭ এ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিকের জাল স্বাক্ষর অবলম্বন করা ভোটারের মাঝে কতটা স্বস্তিদায়ক অন্যদিকে সাধারণ ভোটারের কাছে ডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিকের স্বচ্ছতা ও জবাবদিহিতা জায়গা বিনষ্ট হচ্ছে কিনা এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কোটালীপাড়া টুঙ্গিপাড়া ৩ আসনের সর্বস্তরের সাধারণ ভোটারের মাঝে ।