চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ইমাম হোসেন শরীফ.
চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে সমাপনী পরীক্ষায় মেধাস্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।১লা জানুয়ারি, বৃহস্পতিবার ২০২৬ ইং, সকাল ১০টায় আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান ভূঁইয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা তামীরুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জাকির হোসাইন, সমাজসেবক আরিফুর রহমান, কাতার প্রবাসী আইয়ুব আলী, সফিকুর রহমান ভূঁইয়া, হোসাইন মোল্লা এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম ভূঁইয়া।এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।