চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
অদ্য ২৪ ডিসেম্বর ২০২৫ইং বেলা ১২টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান ও নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী জেলা আমির রুহুল আমিনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি যুগ্ম নির্বাচন পরিচালক কাইমুদ্দিন হিরোক, নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসেন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারী মামুন রেজা, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাহেন উজ্জামান, পৌর জামায়াতের নায়েবে আমীর মাহবুব আশিক সহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।