আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের আকাশে রজবের চাঁদ, জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

মধ্যপ্রাচ্যের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ থেকে দুই মাস পরে রমজান শুরু হবে। এবার যদি রজব মাসটি ২৯ এবং শাবান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।

গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এরমধ্যে রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহিমান্বিত এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *