অধিনায়ক’কে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

শুবমান গিল ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। তবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

আজ ভারতীয় ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রধান নির্বাচক অজিত আগারকার এই দল প্রকাশ করেন। 

এই দলে জায়গা পাননি শুবমান গিল। সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। এতে একটা বিষয় নিশ্চিত হয়ে গেল যে, বিশ্বকাপে ভারতের ইনিংস ওপেন করতে চলেছেন সাঞ্জু স্যামসন।

এই দলে ফিরেছেন রিঙ্কু সিং ও ঈশান কিষাণ। ব্যাটিং বিভাগে আছেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা ও তিলক ভার্মা। দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি রাখা হয়েছে। হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল আছেন সেই তালিকায়। অক্ষর প্যাটেলকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *