চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,মোঃনুরুজ্জামান.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ–১ এর ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ–২ এর নুরুল ইসলাম বুলবুল এবং চাঁপাইনবাবগঞ্জ–৩ এর ড. মো. মিজানুর রহমান-এর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।জনসভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে জনগণের প্রত্যাশা পূরণে কেরামত আলী, নুরুল ইসলাম বুলবুল ও মিজানুর রহমান যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তারা এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের জনগণ পরিবর্তন চায়। ইসলামী মূল্যবোধ, সততা ও জনকল্যাণকে সামনে রেখে এ নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে।” তিনি উপস্থিত জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।