ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: সাংবাদিক আবেদন বিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনি সংবাদ সংগ্রহে ইচ্ছুক জেলা পর্যায়ের সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের জন্য জেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া এবং রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরাবর আগামী ০৪ ফেব্রুয়ারি বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত আবেদন করার জন্য অনুরোধ করা হলো।আবেদনপত্র জমাদানের স্থান:সাধারণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।উল্লেখ্য, নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ১৭.০০.০০০০.০৪০.৩৬.০০৬. ২৫-১৫১ নং স্মারকে জারি করা পত্র এবং ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ অনুযায়ী আবেদন করতে হবে।আবেদন নিয়মাবলী:সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল প্যাডে নিউজ এডিটর/চিফ রিপোর্টার/বার্তা প্রধান/ব্যুরো প্রধান/জেলা প্রতিনিধি স্বাক্ষরিত আবেদন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করতে হবে।সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কতজন সাংবাদিককে অ্যাসাইনমেন্ট দেবে তার তথ্য উল্লেখ করতে হবে।আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্ট/কাগজপত্র সংযুক্ত করতে হবে:(ক) স্ব-স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্রের কপি(খ) সাংবাদিক পরিচয়পত্র/পিআইডি এক্রিডিটেশন কার্ডের কপি(গ) জাতীয় পরিচয়পত্রের কপি(ঘ) গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা (তালিকার প্রথম পাতাসহ)(ঙ) ১ কপি রঙিন পাসপোর্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজের সদ্য তোলা ছবি(চ) স্থানীয় পত্রিকা, স্থানীয় অনলাইন নিউজ ও আইপিটিভির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধনের প্রমাণপত্র(ছ) স্থানীয় দৈনিক পত্রিকার ক্ষেত্রে গত ৩ (তিন) দিনের এবং স্থানীয় সাপ্তাহিক পত্রিকার ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত পত্রিকার ৩ (তিন) টি কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে(জ) ফ্রি-ল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে তথ্য অধিদপ্তরের পিআইডি এক্রিডিটেশন কার্ডগাড়ির স্টিকারের জন্য আবেদনের নিয়মাবলী:সর্বশেষ হালনাগাদকৃত গাড়ির রেজিস্ট্রেশন কার্ড ও সংশ্লিষ্ট কাগজপত্র (ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন)হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্সড্রাইভার ও সাংবাদিকদের জন্য প্রত্যেকের ০২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবিগাড়ি চালকের জাতীয় পরিচয়পত্রের কপিসংবাদ সংগ্রহের লক্ষ্যে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিককে স্ব-স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রেস আইডি কপি, এনআইডি কপি এবং যে মোটরসাইকেল ব্যবহার করা হবে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে।সাপোর্ট স্টাফ:সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে সহায়তা করার জন্য যে সকল সাপোর্ট স্টাফ (মিডিয়া/ক্যামেরা পারসন/অন্যান্য) নিয়োজিত থাকবেন তাদেরকে সাপোর্ট স্টাফ (মিডিয়া) পরিচয়পত্র প্রদান করা হবে।সাপোর্ট স্টাফ প্রয়োজন হলে চাহিত সকল তথ্যসহ আবেদন করতে হবে।উল্লেখ্য, অসম্পূর্ণ কোনো আবেদন অনুমোদন করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *