মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন, মানিকগঞ্জ.
মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। মানিকগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জদের উপস্থিতিতে ডিসেম্বরে২০২৫ সালে রুজুকৃত মামলা, তদান্তাধীন মামলা, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী অফিসার ও ফোর্সদের পুলিশ সুপার পুরস্কৃত করেন।এসময় উপস্থিত ছিলেন:মোঃ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জমোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলসাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেলফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জএছাড়াও সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।