মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
সিংগাইর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ই জানুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার সকাল ১১টায় সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের প্রতীক ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত (সিংগাইর-হরিরামপুর ২) আসনের এমপি পদপ্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান।আলোচনা ও মাহফিলে সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফতেজুর রহমান খান বিবেক।দোয়া মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এবং গীতা পাঠ করেন সাবেক অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র মালো।আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ আরও অনেকে।আলোচনা সভায় বিএনপির মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দেশ ও জনগণের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের প্রতীক হিসেবে আগামী দিনে কাজ করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো, ইনশাল্লাহ।”জেলা ইউনিটের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন”, আপনারা দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী। তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই, আমরা মুক্তিযোদ্ধা ও জনতার ঐক্য চাই।