চুয়াডাঙ্গায় রহস্যময় যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বায়েজিদ জোয়ার্দার.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিলের মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।৮ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার সকালে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়, বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল।আনুমানিক ৪০ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নীল রঙের জ্যাকেট। গলায় ছিল বেল্ট প্যাঁচানো।ওসি বানী ইসরাইল বলেন, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেল্ট প্যাঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *