রাজশাহীতে রাকাব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভা

বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী পি কে, ষ্টাফ রিপোর্টার.

সম্প্রতি রাজশাহী শহরের কুমারপাড়াস্থ আমানা ফুড ভিলে সম্মেলন কেন্দ্রে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ রফিকুল আলম চৌধুরী, জিএম (অব.) এর সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল ওয়াছেক, ডিজিএম (অব.) এর সঞ্চালনায় সকাল ১০টায় সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সামান উদ্দিন মণ্ডল, এজিএম (অব.) এবং গীতা পাঠ করেন অসিত কুমার সরকার, ডিজিএম (অব.)।সভায় ব্যাংক ও সমিতির বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন জেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা অভিযোগ করেন, একসময় যারা ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে তারাই ব্যাংক প্রশাসনের কাছে অবহেলিত, নির্যাতিত ও হয়রানির শিকার হচ্ছেন।বক্তারা বলেন, ১৯৮৭ সালে ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে বর্তমান প্রশাসনের মতো অদক্ষ ও স্বেচ্ছাচারী প্রশাসন আর দেখা যায়নি। প্রশাসন নিয়ম-নীতির তোয়াক্কা না করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অমানবিক আচরণ করছে বলেও অভিযোগ তোলা হয়।সভায় একটি ঘটনার উল্লেখ করে বক্তারা জানান, ২০২১ সালে অবসরে যাওয়া এক ব্যাংক কর্মকর্তা নিয়ম অনুযায়ী আনুতোষিক ও পেনশন সুবিধা ভোগ করার পর মৃত্যুবরণ করেন। পরে বর্তমান প্রশাসন তার স্ত্রীর পেনশন বন্ধ করে দিয়ে অডিট আপত্তির অজুহাতে মৃত কর্মকর্তার নামে ১০ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছে। বক্তারা এ ঘটনাকে “উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর” সঙ্গে তুলনা করেন।এছাড়াও বক্তারা অভিযোগ করেন ব্যাংকের পাঁচজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *