মানিকগঞ্জে সাটোরিয়া উপজেলায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

দেশব্যাপী নদী-নালা ও জলধারা পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় গাজীখালী নদীর সংযোগস্থল হতে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। (১১ মে ২০২৬) আনুমানিক বিকাল ৩টা ৩০ মিনিটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুন আরা সুলতানা, জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সারওয়ার আলম।উদ্বোধনী অনুষ্ঠানটি গাজীখালী নদীর সংযোগস্থলে অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় মোট মাটির কাজের পরিমাণ ধরা হয়েছে ৩০ লাখ ৬ হাজার ১২ ঘনফুট। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৫৪ জন উপকারভোগী সরাসরি সুবিধা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।প্রকল্প কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ বিনোদ আলী। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীন পরিচালিত হচ্ছে।এ সময় অ্যাডভোকেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার পিপি, জাতীয়তাবাদী কৃষক লীগের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *