চোরাই ভারতীয় পণ্যে ভরা চালানসহ কসবায় আটক ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাকারবারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করে।রোববার (১০ মে) রাত সাড়ে ১২টার দিকে কসবা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেন।উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ১৫০ কেজি বাসমতি চাল, ৪৮ পিস রেড বুল ক্যান, ৯০ কেজি জিরা এবং ২১৫ পিস বিভিন্ন ধরনের চশমা।গ্রেফতারকৃতরা হলেন. নোয়াগাঁও পূর্বপাড়ার মোখলেছুর রহমান ওরফে মালু এবং কাশিপুর এলাকার রবিউল ওরফে মনির।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *