ফুলপুর পৌর প্রশাসনের উদ্যোগে পাগলা ও বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ

মো:ফজলুল হক নয়ন, ময়মনসিংহ. ০৩/০৫/২০২৬একজন মানুষও যাতে কুকুরের কামড়ের শিকার না হয় এটাই আমাদের কাম্য….মোঃ শফিকুল ইসলাম. ফুলপুর পৌর প্রশাসক।(সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত প্রায় ২৫টি কুকুরকে ভ্যাকসিন দেয়া হয়েছে।) পাগলা কুকুর জনসাধারণকে কামড়ে যাতে জলাতঙ্ক রোগ ছড়াতে না পারে সে লক্ষ্যে ফুলপুর পৌরসদরে সকল বেওয়ারিশ ও পাগলা কুকুর কেভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ গ্রহন করেছে ফুলপুর পৌর প্রশাসন। আজ রবিবার (০৩ মে/২৬) সকাল থেকে দিনব্যাপী এ ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়েছে। ছনকান্দা বাজারে ভ্যাকসিন দেয়ার প্রাক্কালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে পৌরসদরে কুকুরের কামড়ে মানুষ আক্রান্ত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা মহোদয়ের সাথে পরামর্শ পরামর্শক্রমে কুকুরের কামরে যাতে জলাতঙ্ক রোগ না ছড়ায় এবং জনসাধারণ যাতে আক্রান্ত না হয় সে লক্ষে পৌর সদরের সকল বেওয়ারিশ বা পাগলা কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি।তিনি আরো বলেন, যেহেতু সরকারের এ ধরনের কোনো প্রকল্প চলমান নেই সেহেতু পুরো খরচ পৌরসভা বহন করবে। একজন মানুষও যাতে কুকুরের কামড়ের শিকার না হয় এটাই আমাদের কাম্য। এ কার্যক্রম আজ এবং আগামীকাল দিনব্যাপী চলমান থাকবে। জানা যায়, আজ সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত প্রায়২৫টি কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *