চলে গেলেন না ফেরার দেশে—দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুক্তার খান

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জ ঘিওর উপজেলা কাউটিয়াগ্রাম নিবাসী,বর্তমানে পুটিয়াজানি নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার খান আজ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ।(ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।)১৪ ই মে ২০২৬ ইং বৃহস্পতিবার আনুমানিক ২ ঘটিকায় সময় নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার খান ইন্তেকাল করিয়াছেন। পরিবার সূত্রে জানা যায় তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে দুই কন্যা রেখে মৃত্যুবরণ করেন।মরহুম বীর মুক্তিযোদ্ধা ছোট ভাই মমিন উদ্দিন খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মানিকগঞ্জ জেলার সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন, বর্তমানে মরহুমের ছোট ভাই ,বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন খান,ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।মরহুম বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন খানের রাষ্ট্রীয় মর্যাদা বিকেল ৬টায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।রাষ্ট্রীয় মর্যাদা উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসনের ঊর্ধাতন কর্মকর্তা, পরিবারের আত্মীয়-স্বজন, বীর মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে মরহুমকে রাত দশটায় দ্বিতীয় জানাজা দিয়ে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।এই বীর সন্তানের মৃত্যুতে মানিকগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *