বীর মুক্তিযোদ্ধা,মোঃআজাহার হোসেন.
মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৪ই মে ২০২৬ ইং সকাল ১০টায় মানিকগঞ্জ শহরের খালপাড় ব্রিজের নিচ এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। এসময় তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।নেতাকর্মীরা বলেন, করোনা মহামারির সময় যেমন বিএনপি জনগণের পাশে ছিল, তেমনি সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এসময় স্থানীয় লোকজনও তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।