ব্রাহ্মণবাড়িয়ায় ১,৫৭০ ইয়াবাসহ দুই মাদক কারবারি পুলিশের জালে

     মুক্তিযুদ্ধের চেতনা টিভি  
 জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে আরোহীদের কাছ থেকে ১ হাজার ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ইয়াবা বহনের অভিযোগে দুইজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মিনহাজ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদেশরায় এলাকার বাছির মিয়ার ছেলে নিলয় মিয়া।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মিনহাজের বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *