মানিকগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জে যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কাটাখালি মোড়ে এ সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। কালিপদ ঘোষের সভাপতিত্বে এবং ভাস্কর চক্রবর্তীর সঞ্চালনায় প্রাণবন্ত পরিবেশে আলোচনা সভা সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া হাবু।তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”সভায় আরও বক্তব্য রাখেন বাবু নিমাই পাল, বাবু গুরুদাস রায় এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হুমায়ূন আহমেদসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের বিভিন্ন সংকটময় সময়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সে সময় মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে থেকে রফিক উদ্দিন ভূঁইয়া হাবু সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন। বক্তারা তাঁর মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মাদকমুক্ত মানিকগঞ্জ গড়তে সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *