৬/৮ কিলোমিটার সড়কে দুর্ভোগ. সিংহগ্রাম রাস্তায় চলাচল যেন দুঃস্বপ্ন

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় তুলাগাছ মোড় থেকে তিলপাড়া হয়ে সিংহগ্রাম পর্যন্ত এলজিডির গুরুত্বপূর্ণ সড়কটি এখন চরম বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ৬/৮ কিলোমিটার এই সড়কের কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ, ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।এই সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে সিএনজি অটোরিকশা, সাধারণ মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। সিংহগ্রামে একটি উচ্চবিদ্যালয় ও একটি কলেজ থাকায় আশপাশের বিভিন্ন গ্রামের শিক্ষার্থীদের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের ভগ্নদশার কারণে যাতায়াত এখন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার কাজ হয়নি। ফলে বৃষ্টি হলেই সড়কটি আরও কর্দমাক্ত হয়ে পড়ে এবং চলাচল প্রায় অচল হয়ে যায়। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।সিংহগ্রামের বাসিন্দা রেবতি সরকার, রতিরঞ্জন পোদ্দারসহ অনেকেই জানান, এই সড়ক দিয়ে চলাচল করা এখন দুঃসাহসিক হয়ে উঠেছে। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার সরকার বলেন, আগে থেকেই সড়কটির সংস্কারের দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সড়কটির সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *