ফুলপুরবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা, ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ফুলপুর,ময়মনসিংহ প্রতিনিধি.

ময়মনসিংহ ফুলপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ ফিরোজ হোসেন যোগদান করতে যাচ্ছেন।তিনি পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশনে দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে তার নিজ দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।ফুলপুর থানার বিদায়ী ওসি মোঃ রাশেদুল হাসান নতুন ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের আগমনে ফুলপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয় আপামর জনসাধারণের প্রত্যাশা।তিনি দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফুলপুর থানার সার্বিক কার্যক্রমে নতুন গতি আসবে বলেও মনে করছেন ফুলপুরের অভিজ্ঞ মহল।মোহাম্মদ ফিরোজ হোসেনের আগে ময়মনসিংহ সদর কোতোয়ালি মডেল থানা-এর ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেছেনিলেন।নতুন ওসির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা—তিনি যেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।থানাকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলেন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারেন। মাদক, চুরি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর ভূমিকা রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আইন শৃঙ্খলার উন্নয়ন সাধন করবেন —এটাই ফুলপুর বাসীর গভীর প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *