ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোরবেলার এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। (১৩ এপ্রিল) সকাল প্রায় ৭টা ২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মিনি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশির এক পর্যায়ে গাড়িটির ভেতর থেকে ১,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে আটক করেন, যাদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে।আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাচ্চি শাইল এলাকার সুজন মিয়া (২৫) এবং উত্তর নরপতি এলাকার রাজু মিয়া (২৭)। পুলিশ জানিয়েছে, রাজু মিয়ার বিরুদ্ধে পূর্বে আরও দুটি মাদক মামলা রয়েছে।উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করেছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।